Wednesday, June 24, 2026

২৪-এ INDIA বনাম NDA লড়াই: ঘোষণা খাড়গের, মহাজোটের পরবর্তী বৈঠক মুম্বইয়ে

Date:

Share post:

২৪-এর মহাযুদ্ধের দামামা বেজে উঠল বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক থেকে। মঙ্গলবার দুপুরে মহাজোটের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিলেন, ২৪-এর লড়াই হতে চলেছে INDIA বনাম NDA-এর। পাশাপাশি এদিনের বৈঠক শেষে তিনি ঘোষণা করে দিলেন মহাজোটের পরবর্তী বৈঠক হতে চলেছে মুম্বইয়ে।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, “আজ যে ২৬ টি দলের উপস্থিতিতে এই বৈঠক সম্পন্ন হল সেখানে আমরা মিলিতভাবে এই সংগঠনের নাম রেখেছি, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালাইন্স(INDIA)। এছাড়া আজকের বৈঠকে দেশের একাধিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার সমাধান বের করেছি। এছাড়াও ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়েছে।” এরপরেই তিনি জানান, “মহারাষ্ট্রের মুম্বইয়ে আমরা ফের একত্রিত হতে চলেছি। সেখানে ১১ সদস্যের কমিটির নাম আলোচনার মাধ্যমে ঘোষণা করা হবে। মুম্বইয়ের বৈঠকের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।”

এরপর বিজেপিকে আক্রমণ শানিয়ে কংগ্রেস সভাপতি বলেন, “আমাদের ঐক্য দেখে প্রধানমন্ত্রী মোদি ৩০ টি দলের বৈঠক ডেকেছেন। আগে তারা তাদের জোটের নাম মুখেও আনেনি, তারা তাদের একদা সহযোগী দলগুলিকে বহু টুকরো বিভক্ত করেছিল। এখন সেগুলো একত্রীকরণের চেষ্টা করছে। ৩০টি দলের সঙ্গে বৈঠক করছে এনডিএ। ভারতে এত দলের নাম শুনিনি। আগে তারা কোনো সভা করেনি কিন্তু এখন এক এক করে (এনডিএ দলগুলোর সঙ্গে) বৈঠক করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন বিরোধী দলগুলোকে ভয় পাচ্ছেন। আমরা গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে এখানে জড়ো হয়েছি।”

এছাড়াও কংগ্রেস সভাপতি বলেন, সময় এসেছে সংবিধান, গণতন্ত্র ও দেশকে বাঁচানোর। দেশে কর্মসংস্থান নেই এবং মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে। সরকারের ব্যর্থতা আমরা সারা দেশের প্রতিটি প্রান্তে নিয়ে যাব। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই বিজেপি সরকারকে উৎখাত করে ছাড়বো।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...