Monday, April 13, 2026

জোট বৈঠকের পরদিনই বেঙ্গালুরুতে বড়সড় জ.ঙ্গি হা.মলার ছক বানচাল, গ্রেফতার ৫

Date:

Share post:

বিরোধী জোটের বৈঠক শেষ হওয়ার পর দিনই কর্ণাটকের বেঙ্গালুরুতে(Bengaluru) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল কেন্দ্রীয় ক্রাইম ব্রাঞ্চ(CCB)। গ্রেফতার করা হলো পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

কেন্দ্রীয় অপরাধদমন বিভাগের তরফে জানানো হয়েছে, জুনেদ, সোহেল, উমর, মুদাসির এবং জাহিদকে সন্ত্রাস হামলার ছক কষার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ওয়াকি-টকি, সাতটি দেশি পিস্তল, ৪২টি বুলেট, ২টি ড্যাগার, দুটি স্যাটেলাইট ফোন এবং চারটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বেঙ্গালুরুর (Bengaluru) একাধিক জায়গায় হামলার ছক কষেছিল তারা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সেই পরিকল্পনা বানচাল করে দেয় সিসিবি।

সিসিবির তরফে আরও জানানো হয়েছে, ২০১৭ সালে একটি খুনের মামলায় জড়িত ছিল এই পাঁচ সন্দেহভাজন। বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে থাকাকালীনই জঙ্গিদের সংস্পর্শে আসে তারা। তারপরই তাদের থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয় তারা। তারপরই এই সন্ত্রাস হানার ছক। কিন্তু কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তারা যুক্ত এবং কোনও বিশেষ উদ্দেশ্যে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না, এখনও জানা যায়নি। ধৃতদের জেরা করে নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...