Tuesday, March 31, 2026

নাকা চেকিং-এ চণ্ডীতলায় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফ.তার ২

Date:

Share post:

নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হুগলি (Hooghli) জেলার গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ (Police Super Aman Dip) জানান, অভিযুক্তরা বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।।

আরও পড়ুন:একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে চণ্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাঁদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কথার অসঙ্গতি হওয়ায় গাড়ি তল্লাশি করে তাঁদের কাছ থেকে নগদ ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তখনই সন্দেহভাজন দুজনকে মোটরবাইক সমেত আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সামি উল্লা।


পুলিশ জানিয়েছে, টাকার সঠিক উৎস অভিযুক্তরা জানাতে পারেননি। এতগুলো টাকা নগদে তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তার কোনও সঠিক তথ্য তাঁরা দিতে পারেননি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...