Saturday, April 4, 2026

ভয়াবহ বিস্ফোরণ সিয়াচেনের সেনা ছাউনিতে, শহিদ অফিসার, আহত ৩

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা ঘটল বিশ্বের উচ্চতম যুদ্ধ ক্ষেত্র সিয়াচেনে(Siachen)। সেনা ছাউনিতে বিস্ফোরণের জেরে শহিদ হয়েছেন এক সেনা অফিসার(army officer)। পাশাপাশি আহত হয়েছেন তিন জওয়ান।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার সিয়েচেনে ভারতীয় সেনার একটি বাঙ্কারে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। মৃত্যু হয় রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার অংশুমান সিংয়ের। আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মনে করা হচ্ছে, ছাউনিতে মজুত গোলাবারুদের স্তুপে আগুন লাগায় এই বিস্ফোরণ। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য করা হয় সিয়াচেনকে। অত্যন্ত দুর্গম এই জায়গায় গত তিন দশকে প্রকৃতির রোষে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর ৮০০ জওয়ান।

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। এমন উচ্চতায় তুষারপাত ও ভূমিধস খুবই সাধারণ ঘটনা। শীতের কামড়ে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। এমন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এখানে জীবনধারণ করতে হয় মোতায়েন জওয়ানদের। ৭৬ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে সারা বছরই প্রহরারত থাকেন ভারতীয় সেনারা। নিচে নামার কোনও উপায় থাকে না। কেননা সেক্ষেত্রে শত্রুদেশ এসে দখল করে নিতে পারে এই হিমবাহ।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...