Tuesday, March 31, 2026

একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

বিরোধীদের জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। কাল থেকে থরথর করে কাঁপছে। বুধবার বিকেলে হঠাৎই এসএসকেএমএ নন্দীগ্রামে আহত দলীয় নেতা-কর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখে বেরনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসায় যে কজন মারা গিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন তৃণমূলের কর্মীরাই। এরপরেই বিজেপিকে তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, কুৎসা, হিংসা, রক্ত ঝরাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের সরকার ফেলে দেওয়ার হুমকির জবাবে তীব্র তাচ্ছিল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে একটা বালতি উল্টে দেখাক!

আরও পড়ুন:পঞ্চায়েতে পুনর্গণনার দাবিতে আদালতে ৯ তৃণমূল প্রার্থী, শুক্রবারই শুনানির সম্ভাবনা

পঞ্চায়েত ভোটে সময় বা ভোট পরবর্তী হিংসায় আহত নন্দীগ্রামের তৃণমূলের নেতাকর্মীদের সাতজন এখনও ভর্তি রয়েছেন এসএসকেএম-এ ট্রমা কেয়ার ইউনিটে।সেখানে যান মুখ্যমন্ত্রী সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। কীভাবে আক্রান্ত হয়েছেন, জানতে চান। তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক এবং উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভোটের সময় বা তার পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেয়া হচ্ছে আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ওদের কোনও কাজকর্ম নেই। শুধু কুৎসা আর হিংসা ছড়াচ্ছে। বিভেদের রাজনীতি করছে। বিরোধী জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কথায়, আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে এদের বদলা নেবে।

কথার কথায় বিজেপি বলছে, সরকার ফেলে দেবে। এই হুমকির জবাবে সেদিন তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড় বলেন, “আগে একটা বালতি উল্টে দেখাক। অত সোজা নয়। ওদের সরকার উল্টে গেছে। কাল থেকে তো ভয় থরথর করে কাঁপছো।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...