Saturday, June 13, 2026

জোটের পরে প্রথম অধিবেশনে বিরোধীদের ইস্যু মণিপুর, টার্গেট শাহ

Date:

Share post:

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি

I.N.D.I.A.- মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোটের নাম ঘোষণার পরে একুশ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু। আর প্রথম অধিবেশন থেকেই বিরোধী জোটের ঐক্য প্রমাণে সরব হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। জ্বলন্ত ইস্যু মণিপুর (Monipur)। সেই ইসুকে হাতিয়ার করেই কেন্দ্র তথা মোদি সরকারকে বিঁধতে চাইছে বিরোধী জোট।

বুধবার মণিপুর গিয়েছে তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। এবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই চেপে ধরতে চাইছে ২৬ দলের বিরোধী জোট INDIA। সূত্রের খবর, ২১ জুলাই সংসদের অধিবেশন বসতেই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিবৃতি দাবি করে অধিবেশন অচল করে দিতে পারে বিরোধী শিবির। সেই সঙ্গে মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ইস্তফাও চাইতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।

বেঙ্গালুরুর বৈঠকের দিনেই বিরোধীদের কটাক্ষ করে লম্বা-চওড়া ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। অথচ মনিপুর নিয়ে এখনও পর্যন্ত তাঁর মুখে একটি শব্দবন্ধও শোনা যায়নি। প্রায় একমাস আগে মণিপুর গিয়ে অমিত শাহ বলেছিলেন, এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, সেটা তাঁর জানা আছে। এক মাস পেরিয়ে গেলেও, হিংসা রক্তপাত থামেনি মণিপুরে। এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই দলের তরফে অধিবেশনে আন্দোলনের রূপরেখার খসড়া তৈরি হয়েছে। ২১ জুলাই নিয়ে ব্যস্ত তৃণমূল। কিন্তু সূত্রের খবর, তারাও মনিপুরকেই হাতিয়ার করে সংসদে বিরোধী জোটের আওয়াজ চড়া করতে চাইছে। সে ক্ষেত্রে বাদল অধিবেশনে গর্জন-তর্জন যথেষ্ট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...