Tuesday, March 31, 2026

পঞ্চায়েতে পুনর্গণনার দাবিতে আদালতে ৯ তৃণমূল প্রার্থী, শুক্রবারই শুনানির সম্ভাবনা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে ফল প্রকাশ, দফায় দফায় কুৎসা ছড়িয়েছে বিরোধীরা। যার জেরে প্রাণ হারিয়েছিল বহু মানুষ। যার মধ্যে শাসক দলের কর্মী, সমর্থকরদেরই বেশি প্রাণ গেছে।ভোট গণনার পরও শেষ হয়নি হিংসা। তৃণমূলের বহু প্রার্থীর অভিযোগ, ভোটে জিতেও শংসাপত্র পাননি তাঁরা। তাই এবার আদালতের দ্বারস্থ হতে বাধ্য হল মোট ৯ তৃণমূল ও নির্দল প্রার্থী। পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবি জানিয়েছে তারা। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁ.সির দাবিতে সরব হওয়া রাজীবই ব্রিজভূষণের ‘ত্রাতা’র ভূমিকায়

পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে হিংসা ছড়িয়েছে বিরোধীরা।জনগণের রায়ে নির্বাচনে জেতার আশা নেই জেনে বিভিন্ন ‘মতলবে’ শাসকদলের কুৎসা ছড়িয়েছে। মারধর করেছে বহু তৃণমূল কর্মী সমর্থকদের । যদিও গণনার দিন হারে হারে টের পেয়েছে তৃণমূল সরকারের উন্নয়নকেই বেছে নিয়েছে আমজনতা। দিকে দিকে ছড়িয়েছে সবুজ আবির।তবে প্রচারে থাকতে বিরোধীরা অভিযোগ করেছে তাঁদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। কেউ গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার পুনর্নির্বাচন চেয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবার পুনরায় ভোট ও পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল ও নির্দল প্রার্থী।


জানা গিয়েছে ২ জন নির্দল ও ৭ জন তৃণমূল প্রার্থী এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের। কারও অভিযোগ, ভোটে জিতেও শংসাপত্র পাননি। কেউ অভিযোগ করেছেন ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই নেই বলে। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ বিষয়টি উল্লেখ করা হলে মামলা দায়েরর অনুমতি দিয়েছে আদালত। শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হবে বলে খবর।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...