Friday, April 24, 2026

বিজেপি শাসিত অসমে কিশোরীকে ধর্ষ.ণ করে খু.নের প্রতিবাদে বিক্ষো.ভ জনতার! পুলিশের লাঠিতে আ.হত কয়েকজন

Date:

Share post:

বিজেপি শাসিত অসমেও যোগীরাজ্যের মতো ছবি! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর।উত্তেজিত জনতা কিশোরীর দেহ রাস্তায় রেখে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। এরপরই উত্তেজিত জনতার উপর লাঠি চালায় পুলিশ। ফলে আহত হয় বেশ কয়েকজন।

আরও পড়ুন:প্রেমঘটিত বিবাদের জের!অন্ধ্রপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্বা.ব

ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ শিলচরের রঙ্গিরখাড়ি পয়েন্টে মৃত কিশোরীর দেহ নিয়ে জড়ো হন অনেকে।হাজারেরও বেশি জনতা দোষীদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে প্রচুর পরিমাণে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরই পুলিশের মারে জখম হন বেশ কয়েকজন। পুলিশের অবশ্য দাবি, রাত দশটা নাগাদ কিশোরীর দেহ দাহ করতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে আক্রমণ করতে তাঁদের দিকে এগিয়ে আসে। একের পর এক পাথর উড়ে আসতে থাকে পুলিশের দিকে। তাতে চার পুলিশকর্মী জখম হন।


ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। শিলচর থেকে ৩০ কিলোমিটার দূরে দ্বারবন্ড এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের নীচে উদ্ধার হয় ১৫ বছরের কিশোরীর মৃতদেহ। ওই কিশোরী নিখোঁজ ছিল। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের পর কিশোরীর দেহ বিকৃত করে দেওয়া হয়। তার পরিবারের তরফে থানায় এফআইআর দায়ের করা হয়। পরিবার জানায়, কিশোরীর সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, বিজেপি শাসিত যোগীরাজ্যে কিশোরীকে খুন করে ধর্ষণের ঘটনা নতুন নয়। এমনকি বেশ কিছু বিজেপি নেতাদের বিরুদ্ধেও এহেন মামলা রয়েছে। অসমেও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ন্যাক্কারজনক ঘটনা শিরোনামে উঠে আসছে।

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...