Friday, June 26, 2026

টেস্ট ক্রমতালিকায় ১০ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক, জায়গা পেলেন যশস্বীও

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্টে ১০৩ রান করেছেন রোহিত। তার ফলে টেস্ট ক্রমতালিকায় ১৩ থেকে ১০ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। রোহিতের পয়েন্ট ৭৫১। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৬ রান করার পরেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলির। ৭১১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে তিনি।

টেস্ট ক্রমতালিকার শীর্ষে আছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের পয়েন্ট ৮৮৩। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁর পয়েন্ট ৮৭৪। তৃতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম। পাক অধিনায়কের পয়েন্ট ৮৫৫। চার নম্বরে ৮৫৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার আর এক ব্যাটার মার্নাশ লাবুশেন। তাঁর পয়েন্ট ৮৪৯।

এরই পাশাপাশি , নিজের অভিষেক টেস্টে শতরান করেছেন যশস্বী জয়সওয়ালও। তার ফলে টেস্ট ক্রমতালিকায় প্রথম জায়গা পেলেন ভারতের এই বাঁ হাতি ওপেনার। নিজের অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী। প্রথমেই টেস্ট ক্রমতালিকায় ৭৩তম স্থানে তিনি। যশস্বীর পয়েন্ট ৪২০।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...