Monday, April 6, 2026

বড় স্বস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন তিস্তা শীতলবাদ

Date:

Share post:

গুজরাট(Gujarat) দাঙ্গা পরবর্তী সময় মোদির বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি মামলায় অবশেষে সুপ্রিম স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ(Tista Shitalbad)। কোনরকম শর্ত ছাড়াই তার জামিন মঞ্জুর করা হলো শীর্ষ আদালতের(Supreme Court) তরফে। ফলে তিস্তার জেলের বাইরে থাকতে আর কোনও বাধা রইল না।

এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তিস্তার মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শেষ। তাহলে তাঁকে আটকে রাখার মানে থাকে না। ২২ সেপ্টেম্বর থেকেই তিস্তা জামিনে আছেন বলে ধরে নিতে হবে। তবে একই সঙ্গে তিস্তাকেও সতর্ক করছে শীর্ষ আদালত। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম প্রমাণ নষ্ট করার চেষ্টা করলে তাঁর জামিন বাতিল করা হবে।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ক্লিনচিট দেওয়ার পর তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু গত ৫ জুলাই গুজরাট হাই কোর্ট (Gujarat High Court) শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তিস্তাকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু ওইদিন সন্ধ্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয় বৃহত্তর বেঞ্চ। পরে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ১৯ জুলাই করা হয়। এবার তিস্তাকে ‘রেগুলার বেল’ দিল শীর্ষ আদালত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...