Thursday, June 25, 2026

ভারতের হয়ে অভিষেক বাংলার পেসার মুকেশ কুমারের

Date:

Share post:

আজ কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম‍্যাচে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। আশা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই ভারতীয় দলে সুযোগ পাবেন তিনি। কিন্তু তা হয়নি, অবশেষে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেলেন তিনি।

দলে মুকেশকে নেওয়ার কথা জানান অধিনায়ক রোহিত শর্মা নিজে। তিনি বলেন,” আমাদের দলে একটাই বদল হয়েছে। শার্দূল ঠাকুরের হালকা চোট লেগেছে। তাই ও খেলছে না। ওর বদলে মুকেশ কুমারের অভিষেক হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে মুকেশ খুব ভাল বল করেছে। ধারাবাহিকভাবে ভাল খেলায় ওকে সুযোগ দেওয়া হয়েছে।”

মুকেশের অভিষেকের কথা টুইট করে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মুকেশকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ২-০ গোলে

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...