Saturday, April 4, 2026

পরিচালক মুখুজ্জ্যেমশাই-এর বড় সারপ্রাইজ, সাতসকালে বসুবাটিতে ‘দশম অবতার’!

Date:

Share post:

এবার পুজোয় বাংলা সিনেমার (bengali movie) চমক। একদিকে দেবের ‘ বাঘাযতীন’ অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায়ের ‘ রক্তবীজ’। সঙ্গে আছে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন’। আর এই সবের মধ্যে অন্যতম বড় চমক আনছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তারকাখচিত ফ্রেম শেয়ার করে সৃজিত এদিন সাতসকালে একঝাঁক টলিউড তারকাকে নিয়ে বসুবাটিতে হাজির, উপলক্ষ সৃজিতের (Srijit Mukherjee)পরবর্তী ছবি ‘দশম অবতার’-এর লোগো লঞ্চ। কে নেই সেখানে? টলিউডের বুম্বা দা (Prosenjit Chatterjee)থেকে ‘দ্বিতীয় পুরুষ’-এর খোকা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

বাগবাজার বসুবাটিতে সাদা পোশাকে নজর কাড়লেন যিশু সেনগুপ্ত, জয়া আহসান, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আজকের ছবি শেয়ার করে লেখেন, পুজোতে দেখা হচ্ছে, প্রবীর এবং তাঁর টিম ফিরছে। দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়ে যে সৃজিতের এবারের মহাচমক, তার ঝলক লক্ষ্মীবারেই মিলেছে। এই ছবিতে আগে নায়িকা হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় সেই চরিত্রে জয়া আহসানকে নিয়েছেন পরিচালক। পুরুষ অভিনেতা কলাকুশলীদের মাঝে তিনিই মধ্যমণি। দশম অবতারের লোগো দেখেই অনুরাগীদের উন্মাদনার পারদ চড়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...