Wednesday, June 24, 2026

এবার বিউটি পার্লারেও তা.লিবানি ফতোয়া! পথে নেমে প্রতিবাদ আফ.গান মহিলাদের

Date:

Share post:

উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় মহিলাদের চাকরি, জিমে যাওয়া সহ একা পার্কে বেড়াতে যাওয়ার মতো একধিক কাজকর্মের ওপর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার (Taliban Govt)। এবার মহিলাদের বিউটি পার্লারে (Beauty Parlor) যাওয়ার উপরেও পড়ল কোপ। এবার থেকে আফগানিস্তানে আর পার্লারে যেতে পারবেন না মহিলারা।

আর তালিবান সরকারের এমন সিদ্ধান্তের ফলে কাজ হারাচ্ছেন কমপক্ষে ৬০ হাজারেরও বেশি মহিলা। এমন সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে কাবুলের (Kabul) বুচার স্ট্রিটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন প্রায় ৫০ মহিলা। ব্যানারে লেখা, “আমাদের রুজি-রুটি ছিনিয়ে নিও না।”

তবে আচমকা কেন মহিলারা বিউটি পার্লারে যেতে পারবেন না? আফগানিস্তানের তালিবান জঙ্গিগোষ্ঠীর সাফাই, মহিলারা নাকি বিউটি পার্লারে বেহিসেবি খরচ করেন। আর সেকারণেই এখনই পার্লার বন্ধ করতে হবে  বলে ফরমান জারি করা হয়েছে। তবে এবার আর মুখ বন্ধ করে তালিবানি ফতোয়া মানতে রাজি নন আফগান মহিলারা। আর তাই বুধবার পথে নেমে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আন্দোলনকারীদেরই কয়েকজন সামাজিক মাধ্যমে সেই ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী মহিলাদের থামাতে তালিবানি পুলিশ শূন্যে গুলিও চালিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালিবান প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...