Saturday, June 13, 2026

খাদ্য সঙ্ক*টে বিশ্ব, রাশিয়ার ভয়া*বহ হামলা কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে!

Date:

Share post:

২০২২ সাল থেকে বিশ্ব জুড়ে শিরোনামে আসে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। একাধিকবার যুদ্ধবিরতি হলেও, যুদ্ধ শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। পুতিনের (Vladimir Putin) নির্দেশে ইউক্রেনে রুশ হামলার জেরেই ১৬০ কোটি মানুষকে খাদ্য, জ্বালানি বা আর্থিক, কোনও না কোনও সংকটের সম্মুখীন হতে হয়েছে। এর মাঝেই ফের রাশিয়া কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা (Russia launched a deadly attack on a Ukrainian port)চালিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ৬০ হাজার টন খাদ্যশস্য এবং গুদাম। ইউক্রেনের বন্দরে রাশিয়ার এই হামলার ফলে তীব্র নিন্দা করেছে জার্মানি এবং ফ্রান্স (Germany and France)।

বিশ্বের একাধিক দেশে শস্য রপ্তানি করে ইউক্রেনের রাজধানী কিভ (Kyiv, the capital of Ukraine)। গত বছর যুদ্ধ শুরুর সময় থেকে আচমকাই বিশ্বজুড়ে দেখা দেয় খাদ্যশস্যের অভাব।২৪ জুলাই, ২০২২ সালে রাষ্ট্রসঙ্ঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলির মাধ্যমে শস্য রফতানি মঞ্জুর করে রাশিয়া। কিন্তু সোমবার ওই চুক্তি থেকে সরে আসে রাশিয়ার রাজধানী মস্কো। আর মঙ্গলবারেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালায় রুশ সেনা। এরপর বুধবার রাতভর পর্যন্ত ওডেসা এবং করনোমোর্স্কে কৃষ্ণসাগর উপকূলের বন্দর ও শস্য টার্মিনালগুলিকে নিশানা করে ক্ষেপণান্ত্র হামলা চালায় রুশ বাহিনী। স্বাভাবিক ওই দেশ থেকে যদি শস্যের যোগান বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এমনকি খাদ্য সঙ্কট চরমে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...