Thursday, June 25, 2026

ফের শহরে শু.টআউট! দুষ্কৃতীদের গু.লিতে ঝাঁ.ঝরা যুবকের দেহ

Date:

Share post:

ফের শহর কলকাতায় (Kolkata) ভরসন্ধেয় চলল একের পর এক গুলি। বাগুইআটির (Baguiati) নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে গুলিতে ঝাঁঝরা এক যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম দেবজ্যোতি ঘোষ। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিল সে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। নারায়ণপুর থানা এলাকার নারায়ণপুর স্পোর্টিং ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরপর ৭ থেকে ৮টা গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, দেবজ্যোতি ঘোষের সঙ্গেই গাড়িতে ছিলেন শুভ নামে এক যুবক। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময় অন্য একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন দেবজ্যোতি। তাঁকে লক্ষ্য করেই লাগাতার গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেবজ্যোতি ঘোষ বর্তমানে প্যারলে মুক্ত। নিয়মিত তাঁকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত। তবে ব্যক্তিগত কোনও ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মৃতের পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতেই ছিল দেবজ্যোতি। পরে সে ওষুধ কিনতে বেরোয়। পরে শুনলাম ওর গুলি লেগেছে। আমাদের হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বুঝতে পারছি না কিছুই। বাড়িতে স্ত্রী ও মাত্র চারদিনের বাচ্চা রয়েছে যুবকের। এদিকে স্থানীয় সূত্রে খবর, খুবই শান্ত এলাকা। আগে কখনও না হলেও সামনে সিআইএসএফ ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...