Friday, June 5, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভুয়ো পুলিশ! পুলিশি তৎপরতায় গ্রে.ফতার

Date:

Share post:

২১ জুলাই মহাসমাবেশের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের ভুয়ো পরিচয় নিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। একটি প্রাইভেট গাড়িকে হরিশ চট্টোপাধ্যায়ের মুখে আটকায় পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি নিজেকে পুলিশকর্মী বলে দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি ওই যুবক। তাঁকে ও তাঁর গাড়ির চালককে পরে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, ওই যুবকের ব্যাগ থেকে অস্ত্র সমেত একটি ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে।পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:শহিদদের শ্রদ্ধা জানিয়ে সভা শুরুর আগে টুইট অভিষেকের

কালিঘাট পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভুয়ো পুলিশ সেজে ঘোরাফেরা করছিল একটি যুবক।  তার নাম শেখ নুর আমিন। গাড়ির প্লেটের নম্বর WB06U0277, পশ্চিম মেদিনীপুরে রেজিস্ট্রেশন করা বলে জানা গিয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই ভুয়ো পরিচয়পত্র বের করে নিজেকে পুলিশ বলে দাবি করেন ওই ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে। ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন এজেন্সির ভুয়ো পরিচয় পত্র, আগ্নেয়াস্ত্র এবং মাদক পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন তা জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছর এই জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা তুলে দিয়েছিলেন কালীঘাট থানার পুলিশের হাতে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় অভিযুক্ত হাফিজুল মোল্লাকে দোষী সাব্যস্তও করে আদালত।

২০২২ সালের জুলাই মাসে রাতের অন্ধকারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়েছিল সে। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলের পিছনের দিকে রাতভর ঘাপটি মেরে লুকিয়ে ছিল হাফিজুল। হাতে ছিল একটি রড জাতীয় বস্তু। পরে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় এড়িয়ে ঢুকে পড়া সেই হাফিজুলকে এবার দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় (আক্রমণের প্রস্তুতি নিয়ে অন্যায়ভাবে রাতের বেলা বাড়িতে ঢুকে পড়া) দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। আদালত হাফিজুলের ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হাফিজুল ঢুকে পড়ার পর থেকে আরও তৎপরতা বাড়িয়েছিল পুলিশ। ওই ঘটনার পরে কালীঘাট চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এরই মধ্যে ফের ভুয়ো পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করল এক যুবক।

Related articles

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...