Wednesday, April 1, 2026

এটা বিজেপির হাত থেকে ইন্ডিয়াকে বাঁচানোর লড়াই, একুশের মঞ্চে ডাক ফিরহাদের

Date:

Share post:

এটা বিজেপির হাত থেকে ইন্ডিয়াকে বাঁচানোর লড়াই। একুশের মঞ্চ থেকে ফের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহিদ দিবসে এই ডাক দিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। তিনি বলেন, বেঙ্গালুরু থেকে আওয়াজ উঠে গিয়েছে, বিজেপি হঠাও, দেশ বাঁচাও। ছিঃ মোদি, ছিঃ, বিজেপিশাসিত রাজ্যে আদিবাসী মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, বিজেপির নেতা মহিলাদের শ্লীলতাহানি করছে। মহিলাদের আমরা মা দূর্গা, মা কালীর চোখে দেখি। যাঁরা তাঁদের ওপর অত্যাচার করছে তাঁদের ক্ষমা নেই। যাঁরা তাঁদের ইজ্জত নিয়ে খেলা করছে বাংলার মাটিতে তাঁদের জায়গা নেই।

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দূষ্কৃতীরা তৃণমূল কর্মীদের খুন করেছে। এসব করে আমাদের ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্ত দিতে তৈরি আছে। দরকারে আরও রক্ত দেবো। বাংলার মাটি পবিত্র মাটি। বাংলার মানুষ আমাদের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার লড়াই জারি আছে। প্রয়োজনে আরও রক্ত দেবো। সিপিএম চলে গিয়েছে, বিজেপিকেও বিদায় দেওয়া হবে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...