Saturday, June 13, 2026

কয়লা দুর্নীতি: ছত্তিশগড়ের আরও এক IAS আধিকারিককে গ্রেফতার করলো ইডি

Date:

Share post:

ছত্তিশগড়ে(Chhattisgarh) কয়লা দুর্নীতি কাণ্ডে আরও এক আইএএস অধিকারীকে গ্রেফতার(Arrest) করল এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। শুক্রবার রানু শাহু(Ranu Sahu) নামে ওই আমলার বাড়িতে আর্থিক নয়ছয়ের অভিযোগে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। এরপর শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ইডির এক আইনজীবী সৌরভ পাণ্ডে জানিয়েছেন, কয়লার শুল্ক সংক্রান্ত মামলায় রাণুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আর্থিক নয়ছয় বিরোধী আইনে তাঁকে আদালতে হাজির করানো হয়। রাণু ২০১০ ব্যাচের ছত্তীসগঢ় ক্যাডারের আইএএস আধিকারিক। এখন রাজ্য কৃষি বিভাগের ডিরেক্টর পদে রয়েছেন। এর আগে কয়লা খনি অধ্যুষিত জেলা কোরবা এবং রায়গড়ের জেলাশাসক ছিলেন তিনি। শুক্রবার রাণুর রায়পুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। রাণুর বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে।

গত বছর এই কয়লার শুল্ক সংক্রান্ত মামলায় অন্য এক আইএএস অফিসারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর নাম সমীর বিষ্ণোই। ২০০৯ ব্যাচের আইএএস অফিসার তিনি। দীর্ঘ দিন ধরে ছত্তিশগড়ে কয়লার শুল্ক এবং মদ দুর্নীতির তদন্ত করছে ইডি। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েক জন রাজনৈতিক নেতা, আমলা-সহ বিশিষ্ট জনদের গ্রেফতার করা হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...