Monday, May 18, 2026

হাতেনাতে স্ত্রীর প.রকীয়া ধরে ফেললেন স্বামী! তারপর কি হল…

Date:

Share post:

শপিং মলে প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা। পিছনে মোবাইল ফোনে ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড করছেন স্বামী! কিছুক্ষণ পর একটি স্টলে দাঁড়ান ওই মহিলা ও তার প্রেমিক। সেখানেই সামনে আসেন মহিলার স্বামী। এরপর শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এমনকি ওই মহিলা তার স্বামীকে মারধরও করে। আর এই পুরো ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করেন ওই মহিলার স্বামী, যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিজের প্রেমিকার হাত ধরে একটি শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা। আর পিছন থেকে সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন এই মহিলার স্বামী। এরপর একটি দোকানে গিয়ে স্বামীকে দেখে প্রথমে থতমত খেয়ে যান মহিলা। ওই মহিলার স্বামীর অভিযোগ, পরকীয়ায় জড়িয়েছেন তাঁর স্ত্রী। বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের সঙ্গে। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। চলে উত্তপ্ত বাক্য বিনিময়। দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি চলে দেদার গালাগালিও । এরপর স্ত্রীও প্রেমিকের হাতে কাঁধে থাকা ব্যাগটি তুলে দিয়ে স্বামীকে আক্রমণ করেন। এমনকি সেই সময় স্বামীর মোবাইল অন থাকায় সবটাই রেকর্ড হয় ক্যামেরায়। এমনকী স্বামী তাঁর স্ত্রীকে বিবাহবিচ্ছেদের হুমকিও দেন। বলেন, ডিভোর্সের জন্য যেন আদালতে পৌঁছে যান তিনি। ভিডিওটি ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সমালোচনা করে বলছেন, ঘরের সমস্যাকে এভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে সস্তার পাবলিসিটি কুড়োতে চাইছেন এঁরা।

আরও পড়ুন- ডবল ইঞ্জিন মণিপুরের ব্যর্থতা ঢাকতে বাংলা নিয়ে মিথ্যাচার: বিজেপিকে তোপ সায়নীর

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...