Saturday, April 4, 2026

ফের ভো.গান্তি? শনি রবিতে হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বা.তিল!

Date:

Share post:

আবার দুর্ভোগে রেলযাত্রীরা। ট্রেন লাইন, সিগন্যাল সিস্টেম (Signal System) ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের (Overhead Maintenance) কাজের জন্য সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল হাওড়া বর্ধমান শাখায় (Howrah – Burdwan Rail Route) । দুর্ভোগের আশঙ্কা ব্যান্ডেল, তারকেশ্বরেও। পূর্ব রেলের (Eastern Railway) তরফে বলা হয়েছে, আজ শনিবার ও আগামিকাল রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে এক গুচ্ছ লোকাল ট্রেন।

রেলের কাজের জন্য যাত্রীদের হয়রানি নতুন কথা নয়। এমনিতেই রেল দুর্ঘটনা আর সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য নিত্যদিন নির্ধারিত সময়ের থেকে দেরিতে গাড়ি ছাড়ছে। ফলে অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। আর হাওড়া শাখায় এটা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় জুড়ল এই শনি রবির নাম।

শনিবার কোন কোন ট্রেন বাতিল?

হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915
বর্ধমান থেকে বাতিল ট্রেনের নম্বর: 36838, 36840, 37842, 03587
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল:37536, 37538, 37242, 37244, 37749

রবিবার কোন কোন ট্রেন বাতিল?

হাওড়া থেকে বাতিল: 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915.
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল: 37536, 37538, 37242, 37244, 37749
নৈহাটি থেকে বাতিল: 37535, 37537
বর্ধমান থেকে বাতিল: 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587
এছাড়া মেমারি , শেওড়াফুলি, চন্দনপুর, বারুইপাড়া, ডানকুনি, কাটোয়া সহ একাধিক ট্রেন আগামিকাল বাতিল থাকছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...