Wednesday, June 24, 2026

নজর ঘোরানোর অপচেষ্টায় লাভ নেই! মণিপুর ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে নি.শানা চিদম্বরমের

Date:

Share post:

নিজেদের পাপ ঢাকতে এখন বিরোধীদের দোষ খুঁজতে বসেছে BJP। অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) মৃত্যু মিছিল, একের পর এক নারী নির্যাতনের বীভৎস ছবি। অথচ সামলাতে পারছে না ডবল ইঞ্জিনের বিজেপি সরকার। এখন বাংলা-সহ বিরোধীদের ক্ষমতাধীন রাজ্যের ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidumabaram)।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চিদম্বরম টুইটে বলেন, “বিজেপি যেভাবে বাংলা, বিহার বা রাজস্থানে হিংসার ঘটনার উল্লেখ করে মণিপুর থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে, সেটা নিছক অপচেষ্টা। এটা সফল হবে না।” I.N.D.I.A. জোটে থাকা কংগ্রেসের বর্ষীয়ান নেতা তোপ দেগে লেখেন, ”মণিপুরে সরকার বলে কিছু নেই। স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে কেন্দ্রীয় সরকার। আর যদি ধরে নেওয়াও যায়, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহারে মহিলাদের উপর নির্যাতন হয়েছে, তা দিয়ে কী মণিপুরের ঘটনা আড়াল করা যায়!” দীর্ঘ টুইটে মণিপুরের হিংসার বর্ণনা দেন চিদম্বরম।

রাজনৈতিক মহলের মতে, হিংসা নিয়ে মোদি সরকারের অপপ্রচারের বিরুদ্ধে যেভাবে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন, সেটা বিরোধী জোটের একতার বার্তা দেয়। এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও I.N.D.I.A. একযোগে অধিবেশনে ঝড় তুলবে বলে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- এবার রেখার সম.কামিতা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর জীবনী-লেখক!

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...