Wednesday, June 24, 2026

রাজ্যের বকেয়া ইস্যুতে শুভেন্দুকে হুঁ.শিয়ারি শান্তনু সেনের

Date:

Share post:

বিভিন্ন প্রকল্পে এ রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন।

রবিবার তিনি বলেন, বাংলা থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক, সাংসদরা বাংলার জন্য কোনও কথা না বলে উল্টে দিল্লি গিয়ে রাজ্যের পাওনা টাকা আটকে দেওয়ার জন্য বারবার প্ররোচনা দিচ্ছেন। একশো দিনের সাড়ে সাত হাজার কোটি টাকা থেকে আবাস যোজনার বকেয়া সাড়ে আট হাজার কোটি টাকা। সংসদের বাজেট অধিবেশনের সময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা যখন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যান তখন তিনি দেখা করেননি। দফতরের আধিকারিক প্রকাশ্যে স্বীকার করেন যে বাংলা টাকা পেলেও বাংলার বিজেপি নেতারা বাংলার টাকা না দেওয়ার জন্য বারংবার আর্জি জানান। তৃণমূলের নব জোয়ার কর্মসূচির সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সবাইকে নিয়ে দিল্লি যাবেন বাংলার টাকা আদায় করার জন্য। আর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ৫ আগস্ট প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ির ১০০ মিটার দূরে প্রতীকি ঘেরাও কর্মসূচি চলবে। বিজেপি নেতারা বিভিন্ন থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করেছে। গদ্দার নেতা প্রকাশ্যে বলেছে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হলে তৃণমূল সাংসদদের তারা পার্লামেন্টে ঢুকতে দেবে না। এর প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র ডাঃ শান্তনু সেন বলেন, সংসদ ভবন শুভেন্দু অধিকারীর বা বিজেপির পৈত্রিক সম্পত্তি নয়। সেখানে যদি তৃণমূল কংগ্রেসের সাংসদদের যাতায়াতের পথে বিজেপি বাধা দেয়, তাহলে বাকি জীবন শুভেন্দু অধিকারীকে তার কাঁথির বাড়ির বৈঠকখানায় বসেই রাজনীতি করতে হবে, সেটা যেন উনি মনে রাখেন।

আরও পড়ুন- নজর ঘোরানোর অপচেষ্টায় লাভ নেই! মণিপুর ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে নি.শানা চিদম্বরমের

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...