Friday, April 3, 2026

বর্ষা আসতেই চুল ঝরছে? চিন্তা নেই,ঘরোয়া টোটকা ব্যবহার করলেই মিলবে সুরাহা

Date:

Share post:

বর্ষা মানেই বৃষ্টির রবিবারে খিঁচুরি,ডিমের ওমলেট। তেমন বর্ষা মানেই চুল ওঠা। একটা দুটো নয়। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় গোছা গোছা চুল উঠবেই। এই সময় চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে। চুলের গোড়াও আলগা হয়ে যায়। তাই চুলে চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠতে শুরু করে। ঘন ঘন শ্যাম্পু না করলে এই সমস্যা আরও বেড়ে যায়। তাই চুলের চাই বিশেষ যত্ন। বাজারচলতি প্রসাধনী ব্যবহারে সাময়িক সমাধান পেতে পারেন, কিন্তু তার দীর্ঘস্থায়ী কোনও সুফল নেই। তাহলে উপায়? আসুন জেনে নিই কী করলে চুল ওঠা থেকে রেহাই পেতে পারি-

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল এখন কমবেশি সকলেই জানেন কতটা উপকারী। তবে শুধু ত্বকের জন্যই নয়। একইসঙ্গে চুলও ভাল রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল।চুল ঝরার পরিমাণও কমে। অ্যালোভেরা জেল চুলের গোড়ায় ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে দিন। অ্যালোভেরা জেল সপ্তাহে এক দিন ব্যবহার করলেই চলবে। এই প্যাক চুল উজ্জ্বল, মসৃণ এবং শক্তিশালী করে তোলে।

মধু এবং দই

ত্বকের পাশাপাশি চুলেও ব্যবহার করতে পারেন এই দুই উপকরণ। বিশেষ করে চুল ঝরা থামাতে মধুর সঙ্গে দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। দু’চামচ মধুর সঙ্গে আধ কাপ দই মিশিয়ে চুলে লাগাতে পারেন। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। চুল ঝরা কমবে।

কলা এবং নারকেল তেল

চুলের জন্য এই দু’টিই অত্যন্ত উপকারী। কলা চুলের রুক্ষতা দূর করে। নারকেল তেল চুলে পুষ্টি জোগায়। পাকা কলা ভাল করে চটকে নারকেল তেলে মিশিয়ে চুলে মেখে নিন। ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। উসকোখুসকো চুলের অন্যতম দাওয়াই এই প্যাক। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই হবে। চুল ঝরা আপনাআপনিই বন্ধ হবে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...