Thursday, May 28, 2026

লক্ষাধিক টাকা প্রতা.রণার শিকার সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী! গ্রে.ফতার ১

Date:

Share post:

প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর কর্মচারীকে গ্রেফতার করল পুলিশ। তার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ধৃতের নাম আকাশ ভান্ডারি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা আকাশ।সঙ্গীত শিল্পীর গানের স্কুলেরই কর্মী ছিলেন আকাশ।

আরও পড়ুন:রবির আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি! ঝেঁপে বৃষ্টি কবে?

অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আকাশ বেশ কিছুদিন ধরে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করতেন। ধৃতের বিরুদ্ধে অভিযোগ সেই টাকা স্কুলের অ‌্যাকাউন্টে জমা না করেই নিজের অ‌্যাকাউন্টেই জমা করতেন তিনি।মোট ছাত্রীদের ফি-সহ প্রায় ২ লক্ষ ৩০০ টাকা নিজের অ‌্যাকাউন্টে জমা করেছিলেন আকাশ বলে অভিযোগ।


বিষয়টি নজরে আসতেই লেক থানায় অভিযোগ দায়ের করেন সঙ্গীত শিল্পী। তিনি জানান, আচমকাই গানের স্কুল থেকে তাঁর আয় কমে গিয়েছে। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আকাশই তাঁদের টাকা অন্য অ্যাকাউন্টে জমা করতে বলেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে লেক থানার পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ২৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Related articles

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...