Wednesday, June 17, 2026

রবির আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি! ঝেঁপে বৃষ্টি কবে?

Date:

Share post:

বর্ষা আসতেই দেশের একাধিক রাজ্য সহ উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া । অথচ দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। কলকাতা সব দক্ষিণের আকাশে শুধুই মেঘ রোদ্দুরের লুকোচুরি। রবির সকালেও একই ছবি। ঝেঁপে বৃষ্টি কবে হবে এ প্রশ্ন সকলের। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ার বদল হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে সামান্য বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুনঃগুজরাটে প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাড়ি,গাড়ি,মৃ.ত অন্তত ৩

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।

এই নিম্নচাপের জের দক্ষিণবঙ্গে তেমন প্রভাব পড়বে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার বিশেষ হেরফের না হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রবিবার কলকাতার আকাশে থাকবে মেঘের দাপট। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণে বৃষ্টি সেভাবে বৃষ্টি না হলেও উত্তরের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...