Saturday, February 21, 2026

পথ দু.র্ঘটনায় বাইক আরোহীর ম.র্মান্তিক পরিণতি! ধু.ন্ধুমার পরিস্থিতি আমতায়, অবরুদ্ধ মুম্বই রোড

Date:

Share post:

পথ দুর্ঘটনায় (Road Accident) এক ব্যক্তির মৃত্যু। দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার (Howrah Bagnan) বাগনানে। ঘটনার জেরে আমতা মোড়ে (Amta More) উত্তেজিত জনতা মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দেবু চক্রবর্তী, বয়স ৫৫ বছর। হাওড়ার বাগনানের খাদিনান গ্রামের বাসিন্দা তিনি। পরে অবরোধ হঠাতে গেলে পুলিশ ও উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরে বাগনানের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। তাঁর হস্তক্ষেপে প্রায় দু’ঘন্টা পর অবরোধ ওঠে এবং যানচলাচল স্বাভাবিক হয়। এদিন মুম্বই রোড অবরুদ্ধ হয়ে পড়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। রাস্তায় থমকে পড়ে একাধিক গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর দু’টো নাগাদ দেবু বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু আমতা মোড়ে আচমকাই ঘটে যায় বিপত্তি। পরে মুম্বই রোড (Mumbai Road) পেরতে গিয়ে সিগন্যাল ভেঙে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর। আর এরপরই বাধে বিপত্তি। উত্তেজিত স্থানীয়রা পরে মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধকারীদের দাবি, দুর্ঘটনা রুখতে অবিলম্বে মুম্বই রোডে উড়ালপুল (Flyover) তৈরি করতে হবে।

পরে খবর পেয়ে অবরোধ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। এদিকে ঝামেলার মাঝেই পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুঁড়তে থাকে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন বাগনানের বিধায়ক। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়ক জানান, আগামী বৃহস্পতিবার মুম্বই রোডে আধ ঘণ্টার জন্য প্রতীকী অবরোধ হবে। আর তারপর জাতীয় সড়ক সংস্থার কাছে উড়ালপুলের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।

 

 

spot_img

Related articles

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...