Tuesday, June 23, 2026

এমবাপেকে দলে নিতে বিরাট প্রস্তাব সৌদির ক্লাব আল হিলালের

Date:

Share post:

এবার ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে ঝাপাল সৌদি আরবের ক্লাব আল হিলাল। সূত্রের খবর, এমবাপেকে নিতে রেকর্ড অর্থের প্রস্তাব দিয়েছে সৌদির এই ক্লাব। যদিও টাকার পরিমাণ জানা যায়নি। কিছুদিন আগে লিওনেল মেসির পিএসজি ছাড়ার খবর আসতেই মেসিকে নিতে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছিল এই ক্লাব। যদিও মেসি সেই প্রস্তাব ফিরিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। আর এবার এমবাপেকে প্রস্তাব দিল আল হিলাল।

জানা যাচ্ছে পিএসজিতে থাকতে চাইছেন না এমবাপে। পিএসজি ছাড়তে চেয়ে একটি চিঠিও লেখেন তিনি। এদিকে সূত্রের খবর, পিএসজি বিরাট অঙ্কের প্রস্তাব দেয় এমবাপেকে। এমবাপেকে ১০ বছরে ৯২৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় পিএসজির পক্ষ থেকে। যদি তাতে এমবাপে রাজি না হন, এবং এবছরের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই না করেন, তাহলে এক বছর বাকি থাকতেই এমবাপেকে বিক্রি করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জানা যাচ্ছে, এমবাপেকে বিরাট অর্থে বিক্রি করে দেওয়া পরিকল্পনা পিএসজির। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে অন্য ক্লাবে গেলে পিএসজি কোনও টাকা পাবে না।

এদিকে জানা যাচ্ছে, ফ্রান্সের তারকা ফুটবলারকে নিতে সবার আগে দৌড়ে রিয়াল মাদ্রিদ। তবে অতীতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার অনেক সাবধানী তারা। আর এবার যোগ হল সৌদির ক্লাব আল হিলাল। এখন দেখার কোন দিকে পা বাড়ান এমবাপে।

আরও পড়ুন:কোরিয়া ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

 

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...