Saturday, April 4, 2026

ভারতের বিরুদ্ধে ড্র করে বিশেষ পুরস্কার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে

Date:

Share post:

ভারতের মেয়েদের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ ড্র করে বাংলাদেশ। তৃতীয় একদিনের ম‍্যাচ ড্র হওয়ায়, সিরিজ ড্র হয়। আর ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র করায় বিশেষ পুরস্কার পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সাধারণত কোনও সিরিজ জিতলে দলকে বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশের মহিলা ব্রিগেড সিরিজ না জিতেই বোনাস পাচ্ছে। জানা যাচ্ছে, মহিলা ক্রিকেট দলের জন্য মোট ৩৫ লক্ষ টাকা বোনাস হিসাবে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।

এই নিয়ে তিনি এদিন বলেন,” সাধারণভাবে আমরা সিরিজ জিতলে বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতেছে মেয়েরা। তৃতীয় ম্যাচ টাই হয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেটে প্রথম শতরান হয়েছে বাংলাদেশের। কয়েকজন বেশ ভাল পারফরম্যান্স করছে। তাই গোটা দলের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তাছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার দেওয়া হচ্ছে। যেমন শতরানকারীকে ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ভাল পারফরমারদের জন্য আলাদা টাকা আছে। সব মিলিয়ে ৩৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।”

শনিবার তৃতীয় একদিনের ম‍্যাচে বাংলাদেশের ২২৫ রানের লক্ষ‍্যে ভারতের শেষ দুই ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল। হাতে ১ উইকেট ছিল। মেঘনা সিং-কে নিয়ে লড়াই করেন জেমিমা রডরিগেজ। শেষ ওভারে ৩ রান দরকার ছিল। প্রথম দুই বলে একটি করে রান হয়। আর এক রান করলেই ভারত ম্যাচ জিতে যায়। সেখান থেকে তৃতীয় বলে আউট হয়ে যান মেঘনা। ম‍্যাচ ড্র হয়।

আরও পড়ুন:এমবাপেকে দলে নিতে বিরাট প্রস্তাব সৌদির ক্লাব আল হিলালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...