Saturday, April 4, 2026

টানা বৃষ্টিতে রায়গড়ে ব্যাহত উদ্ধারকাজ, ১৪৪ ধারা জারি করতে বাধ্য হল প্রশাসন

Date:

Share post:

এখনও ধ্বংসস্তূপ থেকে লাশের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে।তারই মাঝে চলছে উদ্ধারকাজ।এই কাজ দ্রুত করতে মহারাষ্ট্রের রায়গড়ে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হল প্রশাসন।রায়গড়ের ধসে মৃতের সংখ্যা বেড়ে এখনও পর্যন্ত ২৭। এখনও ৮১ জনের খোঁজ মিলছে না। ধ্বংসস্তূপে আরও দেহ আটকে আছে বলে মনে করা হচ্ছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১২ জন মহিলা, ১০ জন পুরুষ ও চার শিশু রয়েছে। সবচেয়ে মর্মান্তিক যে এক পরিবারের ন’জন সদস্যই প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। গ্রামটির জনসংখ্যা ২২৯, তাঁদের মধ্যে নিরাপদে রয়েছেন মাত্র ১১১ জন।

ঘটনার সূত্রপাত, রায়গড় জেলার ইরশালবাদী বুধবার ভোরে। পাহাড় ধসে গ্রামের একটা বড় অংশ নিমেষে নিশ্চিহ্ন হয়ে যায়। ৪৮টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে।যখন ধস নামে সেই সময় অধিকাংশই ঘুমোচ্ছিলেন।অনেকগুলি বাড়ি কাদামাটিতে বসেও গিয়েছে।

বৃষ্টি থামতেই চাইছে না। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।উদ্ধারকাজ বার বার ব্যাহত হয়েছে।যে গ্রামটি ধসের কবলে পড়েছে সেটি পাহাড়ের মাঝে, সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে।সহজে সেখানে পৌঁছনোর তেমন কোনও রাস্তা নেই।

আহতদের চিকিৎসাও হচ্ছে সরকারি খরচে।রায়গড়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এ ছাড়া, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে একটি বিবৃতিতে জানিয়েছেন, ভূমিধসে ২ থেকে ১৪ বছরের যে সব অপ্রাপ্তবয়স্ককে পরিবার হারিয়েছে, তাদের লেখাপড়া-সহ সামগ্রিক দায়িত্ব নেবে তাঁর শ্রীকান্ত শিন্ডে ফাউন্ডেশন। রায়গড়ের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে মহারাষ্ট্র সরকার রাজ্যের এই সমস্ত দুর্গম এবং ধসপ্রবণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...