Monday, April 13, 2026

প্রধানমন্ত্রী কবে জবাবদিহি করবেন? মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে সরব তৃণমূল!

Date:

Share post:

একের পর এক লজ্জার ঘটনা খবরের শিরোনামে উঠে আসছে। মণিপুর (Manipur)রাজ্যের নাম শোনা মাত্রই শিউরে উঠছে দেশবাসী। ২ যুবতীকে নগ্ন করে রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুই বোনের গণধর্ষণ(Gang Rape)- বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা নিচু করে দিয়েছে। কোথায় মনিপুরের আইন-শৃঙ্খলা? মুখে কুলুপ এঁটে বসে আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। আর বিরোধীদের প্রতিবাদের জেরে চাপের মুখে নিজের গদি বাঁচানোর তাগিদে ৭৪ দিন পর বুলি ফুটেছে প্রধানমন্ত্রীর (PM) মুখে। কিন্তু মহিলাদের অসম্মান অপমান বাংলা কোনভাবেই মেনে নেবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই স্পষ্ট ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার মণিপুরের আইন শৃঙ্খলা নিয়ে নিন্দার সরব তৃণমূল কংগ্রেস (TMC)।

৪ মে দুই নির্যাতিতার ভাইরাল ভিডিও লোকের চোখে চোখে ঘুরেছে। গত ১৫ মে একটি ১৮ বছর বয়সী এক মহিলা মণিপুরের ইম্ফলে অপহৃত, লাঞ্ছিত এবং গণধর্ষণ এর শিকার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই তিনি পুলিশের কাছে গিয়েছিলেন, তারপরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। ধর্ষিতা মহিলা যিনি পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি ছিলেন, শুক্রবার কাংপোকপি পুলিশের কাছে তিনি নিজে গিয়েছিলেন। তারপরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আক্রমণ, খুনের চেষ্টা, অপহরণ, গণধর্ষণ, এবং তফসিলি উপজাতিদের বিরুদ্ধে নৃশংসতার বিরুদ্ধে FIR করা হয়। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ইম্ফল পূর্ব স্টেশনে স্থানান্তর করা হয়েছে। ব্যস এইটুকুই? প্রকৃত দোষীকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের তৎপরতা কই? এই অবস্থায় টুইট বার্তায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। টুইট করে এদিন লেখা হয়, ‘মণিপুরের ট্র্যাজেডির শেষ নেই! একটি ১৮ বছর বয়সী তরুণীকে চারজন সশস্ত্র পুরুষের হাতে তুলে দিয়েছে মহিলা সতর্ককারীরা। ১৫ মে মণিপুরের ইম্ফল পূর্বে তাঁকে লাঞ্ছিত এবং গণধর্ষণ করা হয়েছিল। যদি এক মাসেরও বেশি সময় পরে এই ধরনের নৃশংস ঘটনা জনগণের নজরে আসে, তবে এখনও যা লুকানো আছে তা সত্যিই ভয়ানক হবে। আর কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং সম্পূর্ণ আইনশৃঙ্খলা ব্যর্থতার জবাবদিহি করবেন?’

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...