Friday, April 3, 2026

সীমা হায়দারকে নিয়ে ধোঁয়াশা, পাক বধূর পরিচয়পত্র পাকিস্তানি দূতাবাসে পাঠালো ATS

Date:

Share post:

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে আসা পাকিস্তানি(Pakistani) সীমা হায়দারকে(Seema Haider) ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। সীমা পাকিস্তানের গুপ্তচর নাকি সাধারণ গৃহবধূ এ বিষয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তথ্য অনুসন্ধানে এবার সীমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাঠানো হলো দিল্লির(Delhi) পাকিস্তানি দূতাবাসে(Pakistani Embassy)। এর পাশাপাশি সীমা ও তার ভারতীয় স্বামী শচীনের আধার কার্ড সহ অন্যান্য নথি বদলানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে উত্তর প্রদেশ(Uttar Pradesh) পুলিশ।

পাবজি খেলার সূত্র ধরে নয়ডার শচীনের প্রেমে পড়ে চার সন্তান সহ ভারতে আসেন পাক যুবতী সীমা। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে গত চার জুলাই গ্রেফতার করা হয় তাঁকে। পরে জামিনে মুক্তি পেয়ে শচীনকে বিয়ে করে সংসার পাতে সে। এদিকে সীমা পাক গুপ্তচর কিনা জানতে তদন্ত শুরু করে উত্তর প্রদেশ পুলিশ। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে সীমার পাসপোর্ট, পাকিস্তানি আইডি কার্ড, তার চার সন্তানদের পাসপোর্ট সহ একাধিক নথি। সেই সমস্ত নথি যাচাই করতে এবার তা পাঠানো হলো ভারতে অবস্থিত পাক দূতাবাসে। এছাড়াও সীমার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে কোন সংক্রান্ত সমস্ত রিপোর্ট এবং সীমার পরিচয় যাচাই হলে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করবে পুলিশ।

অন্যদিকে সীমা ও শচীনের আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বদলানোর অভিযোগে, শচীনের দুই তুতু ভাইকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। অভিযুক্ত দুই যুবককে বুলন্দশহরের আহমদগড়ের একটি জনসেবা কেন্দ্র থেকে আটক করেছে এটিএস। অভিযুক্ত পুষ্পেন্দ্র মিনা এবং পবন মিনা ওই জনসেবা কেন্দ্রে কর্মী। পুলিশ সূত্রে খবর, পুষ্পেন্দ্র এবং পবন সম্পর্কে দাদা-ভাই।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...