Tuesday, April 7, 2026

২০ বছরের আইনি লড়াইয়ে জয়! হাই কোর্টের নির্দেশে পেনশন চালু শিক্ষকের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে বিরাট জয় শিক্ষকের। বকেয়া বেতন ফেরত দিয়ে পেনশন চালু করুন! নির্দেশ দিল হাইকোর্ট। দীর্ঘ ২০ বছরের বছরের লড়াইয়ের পর অবশেষে এল জয়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল শিক্ষক দীনবন্ধু পুরকায়েতের। ৩ সপ্তাহের মধ্যে ওই শিক্ষকের সুদ-সহ বকেয়া বেতন এবং ৪ সপ্তাহের মধ্যে তাঁর পেনশন-সহ যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।

জানা গিয়েছে, ওই শিক্ষক দক্ষিণ ২৪ পরগনার আদিপাড়া আম্বেদকর স্কুলে ১৯৮৬ সালে অর্গানাইজেশন শিক্ষক হিসাবে চাকরিতে ঢোকেন তিনি। এরপর ২০০০ সালে ওই স্কুলেই স্থায়ী শিক্ষকের জায়গা পান তিনি। হঠাৎ করে ২০০৩ সালে স্থানীয় কিছু যুবক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। যার জেরে দীনবন্ধুবাবুর বেতন বন্ধ হয়ে যায়। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। আইনি লড়াই করে ২০ বছর পর জয়লাভ করলেন দক্ষিণ ২৪ পরগনার দীনবন্ধু পুরকায়েত। এই বিষয়ে তার আইনজীবী আইনজীবী পঙ্কজ হালদার বলেন, ‘স্থায়ী শিক্ষক হিসাবে তার বেতন বন্ধ হয় ২০০৩ সালে। অন্যদিকে এরপর ২০১৪ সালে তার স্কুলের অনুমোদনও বন্ধ হয়। সমস্যা বাড়তে থাকে। পরে অন্য স্কুলে যুক্ত করা হলেও বেতন নিয়ে জটিলতা মেটেনি।’

আরও পড়ুন- শহরাঞ্চলের গৃহহীন, ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য ১০৯ টি আশ্রয় কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...