Tuesday, February 24, 2026

প্রিয় তারকার জন্মদিন পালন করতে গিয়ে তড়িতা.দহ হয়ে মৃ.ত্যু ২ পড়ুয়ার

Date:

Share post:

প্রিয় তারকার জন্মদিন বলে কথা। তা ‘সেলিব্রেট’ করতে কোনও খামতি রাখেন না অনুরাগীরা। গত ২৩ জুলাই তামিল তারকা সূর্যের জন্মদিনও ঘটা করে পালন করার পরিকল্পনা ছিল তাঁর অনুরাগীদের। পরিকল্পনা ছিল তাঁর অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি। অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর।মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃবিরোধী বিক্ষোভে অচল সংসদ, সহযোগিতা চেয়ে সুদীপকে ফোন রাজনাথের

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে। তারকা সূর্যের জন্মদিন পালন করার পরিকল্পনা করে অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ পড়ুয়া। সেই সময়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃত দুই পড়ুয়ার নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই। পুলিশ সূত্রে খবর, ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ পড়ুয়ার।
পুলিশ জানিয়েছে,মৃত দুই যুবক নরাসরাওপেটের কলেজের পড়ুয়া। একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁরা। দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ।


spot_img

Related articles

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...