Tuesday, February 24, 2026

রেকর্ড প্রস্তাব, এমবাপেকে পেতে ২৭১৬ কোটি টাকার প্রস্তাব আল হিলালের : সূত্র

Date:

Share post:

পিএসজিতে থাকতে না চেয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। একপ্রকার নিশ্চিত পিএসজি ছাড়ছেন তিনি। আর এরপরই এমবাপেকে দলে নিতে ঝাঁপায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সূত্রের খবর এমবাপেকে রেকর্ড অর্থ ৩৩.২ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা ২৭১৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল হিলাল। এমবাপে যদি এই প্রস্তাবে রাজি হন, তাহলে বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার হতে চলেছে এটি।

এই নিয়ে ফ্রান্সের এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, পিএসজি জানিয়েছে, এমবাপের সঙ্গে আলোচনা চালাতে পারে আল হিলাল। সেই অনুমতি দেওয়া হয়েছে ফরাসি ক্লাবের তরফে। তবে বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল হিলালের প্রস্তাবে এখনও কোন সাড়া দেননি এমবাপে। জানা যাচ্ছে, এমবাপে ইউরোপেই থাকতে চান বলে খবর।  আর এক্ষেত্রে ফরাসি ফুটবলারকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

জানা যাচ্ছে পিএসজিতে থাকতে চাইছেন না এমবাপে। পিএসজি ছাড়তে চেয়ে একটি চিঠিও লেখেন তিনি। সূত্রের খবর, পিএসজি বিরাট অঙ্কের প্রস্তাব দেয় এমবাপেকে। এমবাপেকে ১০ বছরে ৯২৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় পিএসজির পক্ষ থেকে। যদি তাতে এমবাপে রাজি না হন, এবং এবছরের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই না করেন, তাহলে এক বছর বাকি থাকতেই এমবাপেকে বিক্রি করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জানা যাচ্ছে, এমবাপেকে বিরাট অর্থে বিক্রি করে দেওয়া পরিকল্পনা পিএসজির। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে অন্য ক্লাবে গেলে পিএসজি কোনও টাকা পাবে না।

আরও পড়ুন:কোচের বিরুদ্ধে শ্লীলতা.হানির অভিযোগ জাতীয় স্তরের মহিলা খেলোয়াড়ের

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...