Friday, June 26, 2026

যোগীরাজ্যে যুবককে মার.ধর ও গায়ে প্রস্রা.ব! ভিডিয়ো ভাইরাল হতেই ‘সক্রিয়’ পুলিশ, গ্রে.ফতার ২

Date:

Share post:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে দলিতের গায়ে প্রস্রাবকাণ্ডের ঘটনা নতুন নয়। একবার ফের উত্তরপ্রদেশে ঘুমন্ত এক যুবকের গায়ে প্রস্রাবের মতো অমানবিক ঘটনা ঘটল। এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নড়চড়ে বসে যোগীরাজ্যের পুলিশ। অভিযুক্ত ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে আগ্রা পুলিশ।
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তির উপর প্রস্রাব করছেন আরেকজন। শুধু তাই নয়, ওই ব্যক্তির মাথায় পা দিয়ে লাথিও মারতে দেখা যায় অভিযুক্তকে। অভিযুক্তর সঙ্গী আবার রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে গালিগালাজও করতে থাকেন। এরপর জ্ঞান ফিরলে ওই ব্যক্তি অভিযুক্তর হাতে-পায়ে ধরেন। তাঁকে ছেড়ে দিতে বলেন!

আরও পড়ুনঃ‘রকি-রানি’তে বাদ যাচ্ছে ‘খেলা হবে’ সংলাপ! কলকাতায় এসে কী বললেন আলিয়া?

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি চার মাস আগের। ব্যাক্তিগত শত্রুতার জেরেই ভিকি নামে ফতেহপুর সিক্রির এক বাসিন্দার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে আদিত্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনি ভোলা নামে তাঁর এক সহযোগীকে নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন।তবে, এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের পরও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। ঘটনাটি তখনকার মতো ধামাচাপা পড়লেও সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের।গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশ কর্তারা মনে করছেন, ভিকির সন্ধান পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।


পুলিশ সূত্রে খবর, ধৃত আদিত্যের নামে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। জেলও খেটেছেন তিনি। এ হেন আদিত্যকেই অন্যের গায়ে প্রস্রাব করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...