Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হলেন প্রাক্তন সিবিআই আধিকারিক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন সিবিআই কর্তা রূপক কুমার দত্ত। সোমবার এই নিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

আরও পড়ুনঃমণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও ১ গ্রে.ফতার

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রূপক দত্তের নাম প্রস্তাব করে রাজ্যের তরফে রাজভবনে পাঠানো হয়। মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে মেনশন করা হয়। অর্থাৎ এই প্রাক্তন পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হতে চলেছেন।

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে তিনটি মেয়াদ কাজ করেছেন এই দুঁদে আইপিএস অফিসার। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এর পর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়।

তাৎপর্যপূর্ণ হল, ডিজির দায়িত্ব নিয়েই সিবিআইয়ের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রূপক কুমার দত্ত। তাঁর বক্তব্য ছিল, যেভাবে সিবিআই বিভিন্ন কেসে তদন্ত চালাচ্ছে, তাতে এই প্রতিষ্ঠানের ব্যবস্থা অচিরে ভেঙে পড়তে পারে”। রূপক দত্তের সেই মন্তব্য নিয়ে সে সময়ে খুব আলোচনা হয়েছিল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...