Thursday, June 25, 2026

বদ্রীনাথ জাতীয় সড়কে ফের ধ.স, বন্ধ তীর্থযাত্রা

Date:

Share post:

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। বারবার স্থগিত করতে হচ্ছে অমরনাথ – বদ্রীনাথ যাত্রা। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস (landslide)নামার কারণে থমকে গেল চারধাম যাত্রা। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা বলেই প্রশাসন সূত্রে খবর। চামোলি জেলার পুলিশ (Chamoli Police)সূত্রে খবর, বদ্রীনাথ জাতীয় সড়কে নন্দপ্রয়াগ এবং পুরসারির মাঝে ধস নেমেছে। ধসের একটি ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে এর মাঝেই বড় আপডেট দিয়ে হাওয়া অফিস (IMD)। মৌসম ভবন জানিয়েছে যে আগামী ৪-৫ দিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। ফলে ধস নামবে যেকোনও মুহূর্তে।

প্রায় ১৪ দিন ধরে টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নামছে। বদ্রীনাথ জাতীয় সড়কে (Badrinath National Highway)এই মরসুমে একাধিক বার ধস নেমেছে।ধসের কারণে চারদিন ধরে বন্ধ যমুনোত্রী জাতীয় সড়ক। রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ সড়ক-সহ তিনশোরও বেশি রাস্তা বন্ধ থাকায় সাধারণ যাত্রী এবং পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে পড়ছেন। প্রশাসন ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও ফের ধস নামায় পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। IMD বলছে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত অবস্থা পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই।

 

 

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...