Wednesday, June 24, 2026

সোমে সংসদে বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিল, বিরোধিতায় কেজরিওয়ালের পাশে I.N.D.I.A.

Date:

Share post:

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি

সংসদের বাদল অধিবেশনে সোমবারই পেশ হবে বহু বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi Ordinance Bill)। বুধবার, সংসদে (Parliament) চত্বরে সাংবাদিকদের একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি সরকার দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এই বিলটি আনতে চায়। মঙ্গলবার, সন্ধেয় ক্যাবিনেট বৈঠকে দিল্লি অর্ডিন্যান্স বিলের খসড়ায় সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে, এই বিলের বিরোধিতায় অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে, INDIA জোটের সমস্ত দলই এই বিলের বিরোধিতায় সহমত হয়েছে।

INDIA জোটের মন্তব্য, “একদিনে অনাস্থা এবং অপরদিকে দিল্লির অর্ডিন্যান্স বিল, এই দুই ইস্যুর দিকেই এখন আমাদের নজর।” এদিকে আশ্চর্যজনকভাবে জেডিইউ-এর তরফে বিলটির বিরোধিতা করার জন্য দলে হুইপ জারি করা হয়েছে। ফলে চাপে রয়েছেন রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। কারণ, সরকারের আনা বিলের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান ভোট দিলে কেন্দ্রীয় সরকারের পক্ষে অস্বস্তিকর হবে। ফলে, একদিকে চেয়ার অন্যদিকে দল, উভয় সঙ্কটে হরিবংশ নারায়ণ। এই জোটের বিরোধিতা করে INDIA জোটের অভিযোগ, রাজ্যগুলির ক্ষমতা খর্ব করে সব ক্ষমতা নিজেদের কুক্ষিগত করাই এই সরকারের একমাত্র উদ্দেশ্য।

আরও পড়ুন- ‘লঙ্ঘিত হবে অরণ্যবাসীর অধিকার’, নয়া বনসংরক্ষণ বিল পাশ লোকসভায়

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...