Friday, April 3, 2026

অভিষেকের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়! আদালতে জানাল ইডি

Date:

Share post:

আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি! বুধবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।

আরও পড়ুন :বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ আনতে বড় উদ্যোগ রাজ্যের



মঙ্গলবারেই অভিষেকের মামলা কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি ঘোষ জানান, অনান্য মামলার কারণে সোমবারের আগে অভিষেকের মামলার শুনানি সম্ভব নয়। এরপরই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না ইডি।
নিয়োগ নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানির সময়েই ইডির তরফে জানানো হয়েছে যে সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...