Monday, April 6, 2026

পুলিশকে লক্ষ্য করে গু*লি! গ্রে*ফতার ভাঙড়ের আইএসএফ নেতা

Date:

Share post:

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ভাঙড়ের আইএসএফ নেতাকে। ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা। জানা গিয়েছে, ভাঙড় ভোগালি ২ অঞ্চল সভাপতি তিনি।পঞ্চায়েত ভোটের গণনার দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃমণিপুরে মহিলাকে যৌ.ন হেনস্থা! ভাইরাল ভিডিও-তে বিএসএফ জওয়ানের কীর্তি ফাঁস


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানাকে সঙ্গে নিয়ে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়।সেখানেই আত্মগোপন করেছিলেন অভিযুক্ত আইএসএফ নেতা। গতকাল রাতে বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার হন ওহিদুল ইসলাম মোল্লা।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়েছে দিনের পর দিন। এ বার সেই অশান্তির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ওহিদুলকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোনয়নে বোমা, গুলি চালানোর ঘটনার পাশাপাশি, জয়ী আইএসএফ প্রার্থী ওহিদুল গণনার দিন পুলিশকে গুলি করার মামলাতেও অভিযুক্ত ছিলেন। পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত ওহিদুল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...