Saturday, April 18, 2026

মণিপুর কাণ্ডে পথে নামল যুব তৃণমূল, রাজ্যজুড়ে প্রতি.বাদ মিছিল

Date:

Share post:

মণিপুরের ঘটনার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল করা হল। আগামিকাল শুক্রবারও একই কর্মসূচি পালন হবে জেলায় জেলায়। আবার ৩০ জুলাই, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলকাতায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা হবে। যুব তৃণমূল জানিয়েছে, বিজেপি শাসিত মণিপুরে তিন মাস ধরে যে অশান্তি চলছে তার প্রতিবাদে মিছিল।

এদিন কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এই প্রতিবাদ মিছিল পালন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য-সমর্থকরা। সম্প্রতি অগ্নিগর্ভ মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিরোধীরা ওই ভিডিও কাণ্ডের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছে। মণিপুরের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি একযোগে যখন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছে।

 

 

 

 

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...