Saturday, April 4, 2026

মক্কায় বসেই মনোনয়ন জমা! বিডিও অফিসের ৪ কর্মীকে তলব CID-র  

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মক্কা (Macca) থেকে মনোনয়ন জমা (Nomination) দিয়েছিলেন। যা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা গড়ায়। হাইকোর্ট প্রশ্ন তোলে সুদূর সৌদি আরবে (Saudi Arabia) বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন ওই প্রার্থী? এরপরই হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিআইডি (CID)। সেই মামলাতেই বিডিওর (BDO) পর এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করলেন রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, মিনাখাঁ (Minakha) বিডিও অফিসের ওই চার কর্মীকে বৃহস্পতিবারই ভবানীভবনে (Bhawani Bhawan) দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মিনাখাঁর কুমারজোলর এলাকার প্রার্থী মইনুদ্দিন গাজি হজ করতে সৌদি আরবের মক্কায় যান গত ৪ জুন। তারপরই ঘোষণা হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এরপরই মক্কাতে বসেই তিনি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। এরপরই হাইকোর্টে গড়ায় বিষয়টি।

পরে অবশ্য মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। এর আগে হাইকোর্টের নির্দেশ মেনে গত ২৪ জুলাই মিনাখাঁর বিডিও অফিসে যায় সিআইডি। তারপরই ৪ আধিকারিককে বৃহস্পতিবার ভবানীভবনে তলব করা হল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...