Friday, June 26, 2026

Today’s market price: আজকের বাজারদর

Date:

Share post:

আবহাওয়ার গতি-প্রকৃতি বলছে বর্ষার ওপর ভরসা রাখা যাচ্ছে না। তবে কলকাতায় এখনও সবজির দাম রয়েছে কিছুটা চড়া। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর দাম কিছুটা কমেছে।অপেক্ষাকৃত চড়া দরে বিক্রি হচ্ছে মাছ-মাংস। সব মিলিয়ে বেকায়দায়  আমজনতা।

তবে মাছের বাজারে রুই, কাতলার মতো মাছের দর রয়েছে চড়া। যদিও বিগত এক মাসে রুইয়ের দাম সামান্য কমেছে। তবে কাতলা ও একাধিক জিওল মাছের দাম যেন আগুন। পাশাপাশি সম্প্রতি দামি হয়েছে ডিমও। যার জেরে খরচ বেড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। অন্যদিকে মাংসের দাম, বিশেষ করে চিকেনের দাম এখনও ওঠানামা করছে। ১৯০ থেকে ২০০ এর গণ্ডিতে ঘোরাফেরা করছে চিকেনের দাম।

এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর-

বেগুন ৮০-৯০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ধনেপাতা ২৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৬০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি, লাউশাক ১৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি,  পেঁয়াজ প্রতি কিলো ৩০-৩৫ টাকা , আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা।
কাঁচালঙ্কা প্রতি কিলো ২০০-৩০০ টাকা, জ্যোতি আলু ২০-২২ টাকা প্রতি কিলো , চন্দ্রমুখী আলু ২৬-২৮ টাকা কিলো , পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৮০ টাকা, টমেটো প্রতি কিলো ১০০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৭০ টাকা, পটল প্রতি কিলো ৬০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা কিলো, ঝিঙা ৬০ টাকা কিলো।

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৫৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা,।

কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩৫০-৩৫০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা কেজি, মৌরোলা ৩৫০-৪০০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...