Tuesday, March 31, 2026

দিঘার ঢেউসাগরে ঝাউবন ধ্বং.স করে বে.আইনি নির্মাণ! তদন্ত কমিটি গঠন গ্রিন ট্রাইবুনালের

Date:

Share post:

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিদিনই সেখানে ভিড় জমান হাজারো পর্যটক। সেই দিঘাকে (Digha) ঘিরেই এবার বড়সড় অভিযোগ জমা পড়ল জাতীয় পরিবেশ আদালতে (National Green Tribunal)। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত (Subhas Dutta)। তাঁর দাবি, দেশের সমুদ্র উপকূল আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিঘার সমুদ্র উপকূলে ঢেউসাগরে ঝাউবন ধ্বংস করে শয়ে শয়ে হোটেল গড়ে উঠছে। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখতেই এবার পদক্ষেপ বড় পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের। অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় পরিবেশ আদালতের বিচারক বি অমিত স্থলেকার ও বিচারক ডক্টর অরুণ কুমার ভার্মার ডিভিশন বেঞ্চ। আগামী ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

বিচারকদের পাশাপাশি ওই কমিটিতে রয়েছেন, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গবেষক ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট চেন্নাইয়ের বিশেষজ্ঞ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির বিশেষজ্ঞ এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকও। এদিন আদালতের সাফ নির্দেশ, পরিস্থিতি খতিয়ে দেখে ঝাউবন ধ্বংসের বিষয়ে এবং বেআইনি নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পরিবেশবিদ সুভাষ দত্তের অভিযোগ, সমুদ্র উপকূলের আইন না মেনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় ঝাউবন ধ্বংস করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ। তাঁর অভিযোগের সপক্ষে একাধিক স্যাটেলাইট ইমেজ ও বহু ছবি জাতীয় পরিবেশ আদালতে জমা দিয়েছেন তিনি।

বেআইনি নির্মাণ পরিবেশের জন্য অত্যন্ত ভয়ংকর মনে করিয়ে পরিবেশবিদের আরও দাবি, দিঘায় যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যে জাতীয় পরিবেশ আদালতে পরিবেশবিদের আবেদনের ভিত্তিতে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তবে রাজ্যের উপকূল ম্যানেজমেন্ট ও মেদিনীপুরের জেলাশাসকের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে দিঘায় কোনও বেআইনি নির্মাণ হয়নি। সবটাই আইন মেনে করা হয়েছে।

 

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...