Friday, June 26, 2026

এখনও ধিকধিক জ্বলছে বারুইপুরের কারখানার আগু.ন, যু.দ্ধকালীন তৎপরতা দমকলের

Date:

Share post:

বারুইপুরের (Baruipur) এক প্লাস্টিক কারখানায় (Plastic Factory) ভয়াবহ আগুন (Massive Fire)। শনিবার রাত ৯টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। তারপর ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

বিষয়টি নজরে আসতেই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। পরে রাত গড়ালে আগুনের দাপটের সঙ্গে বাড়তে থাকে দমকলের সংখ্যা। বর্তমানে দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

কারখানার কর্মীরা জানিয়েছেন, শনিবার যখন আগুন লাগে, তখন কারখানায় পুরোদমে কাজ চলছিল। এরপরই আগুনের লেলিহান শিখা দেখে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। রবিবার সকাল থেকেই কর্মীরা ভিড় করতে শুরু করেন কারখানার বাইরে। দমকল সূত্রে খবর, এখন যা অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার সারাদিন লেগে যেতে পারে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...