Wednesday, June 3, 2026

শামসেরগঞ্জে কংগ্রেস-সিপিএম ছেড়ে ৫ জনের দলবদল, গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল

Date:

Share post:

ভোটে জয়ী হয়েছেন মাসখানেকও হয়নি। এর মধ্যেই দলবদল করলেন কংগ্রেস এবং সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য। রবিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন ৫ বিরোধী সদস্য।এই যোগদানকারীদের মধ্যে ছিলেন কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের এক সদস্য। শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।এর ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তপ্ত ছিল শামসেরগঞ্জ।এর আগেও শমসেরগঞ্জে বিরোধী দলগুলির বেশ কয়েক জন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য শাসক শিবিরে যোগ দিয়েছেন। রবিবার শামসেরগঞ্জের পুটিমারিতে তৃণমূলের বাসভবনে উপস্থিত হন কংগ্রেসের চার এবং সিপিএমের এক পঞ্চায়েত সদস্য।শমসেরগঞ্জের বিধায়ক আমিরুলের দাবি, এই প্রার্থীরা ভোটের আগেই মানুষের কাছে বলেছিলেন যে, তাঁরা ভোটে জিতলে তৃণমূলেই যোগ দেবেন। সেই মতোই প্রার্থীরা যোগদান করেছেন।

প্রতাপগঞ্জ অঞ্চলে কংগ্রেসের প্রতীকে জয়ী মহম্মদ এনামুল হক, গোকুলকুমার দাস, মলি খাতুন এবং সিপিএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান এদিন শাসকদলের পতাকা তুলে নেন। পাশাপাশি ভাসাইপাইকর পঞ্চায়েত থেকে জয়ী কংগ্রেস প্রার্থী আশরাফুল হকও শাসকদলে যোগ দেন।তাদের বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়ন করছেন, সেই যজ্ঞে আমরাও শামিল হলাম।’’

 

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...