Friday, April 3, 2026

মদ কেনা নিয়ে ব.চসা! ভরদুপুরে শহর কলকাতায় পিটিয়ে খু.ন

Date:

Share post:

মদ কেনা নিয়ে বচসার জের। আর সেই বচসার জেরেই রবিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড খাস কলকাতায় (Kolkata)। এদিন ঢাকুরিয়ার (Dhakuria) একটি মদের দোকানে মদ কেনা নিয়ে ক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দোকানেরই এক কর্মী। তারপরই সেই ক্রেতাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দোকানেরই ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। ইতিমধ্যে প্রদীপ দত্ত ওরফে টিঙ্কু এবং প্রসেনজিৎ বৈদ্য নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টিঙ্কুর বিরুদ্ধেই মারধরের মূল অভিযোগ উঠেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি সাফ জানান, “এটা সাংঘাতিক ঘটনা। পঞ্চাননতলার বস্তিবাসীর মধ্যে এ নিয়ে খুবই ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার লোকজন বলছেন, ছেলেটি খুবই ভাল। সে এসেছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে এলাকারই এক মদের দোকানে মদ কিনতে গিয়েছিলেন সুশান্ত মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি। ঢাকুরিয়া ব্রিজের কাছের বস্তিতেই থাকতেন তিনি। কিন্তু এদিন দুপুরে মদ কেনার সময় দোকানদারের সঙ্গে কোনও এক কারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় সুশান্তর। সেই ঝামেলার মাঝেই দোকানদার সুশান্তকে বেধড়ক মারতে শুরু করে। দেওয়ালে বারবার মাথা ঠুকে দেওয়া হয়, চলে কিল-চড়-ঘুষিও। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যান সুশান্ত। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এদিন ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঢাকুরিয়া ব্রিজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সুশান্ত মণ্ডল পেশায় গাড়ি চালক। ১২/ডি পঞ্চানন তলা রোডের বাসিন্দা। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা সুশান্তর মৃত্যুর পরে খবর পেয়ে মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...