Saturday, April 4, 2026

‘ওরা ভাবে ওরাই সব জানে’, বিরাট-রোহিতকে একহাত নিয়ে মন্তব্য কপিল দেবের

Date:

Share post:

ভারতীয় দলের ক্রিকেটাদের নিয়ে আবারও মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, এখনকার ক্রিকেটারদের প্রতিভা রয়েছে। তবে তারা সবজান্তা। পুরনো ক্রিকেটারদের গুরুত্বই দিতে চায় না।

এদিন এক সাক্ষাৎকার কপিল দেব বলেন, “প্রত্যেকেরই পার্থক্য আছে, কিন্তু এই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একটা ভালো জিনিস হল তাদের অনেক আত্মবিশ্বাস আছে। তবে নেতিবাচক দিকটা হল ওরা সবকিছুই জানে। জানি না কী ভাবে এর থেকে ভাল কথা বলব। ওরা ভাবে, নিজে যা জানে সেটাই সব। বাকি কারওকে কিছু জিজ্ঞাসা করা বা পরামর্শ নেওয়ার প্রয়োজনও বোধ করে না। বুঝতেও পারে না যে একজন অভিজ্ঞ মানুষ সাহায্য করলে ওদেরই উপকার হতে পারে। যদিও আমি বিশ্বাস করি যে একজন অভিজ্ঞ ব্যক্তি সর্বদা আপনাকে সাহায্য করতে পারে।”

প্রাক্তন এই অলরাউন্ডার আরও বলেন, “অনেক সময় এমন হয় যে যখন বেশি টাকা আসে, তখন তার সঙ্গে অহংকারও আসে। এই ক্রিকেটাররা মনে করেন তারা সব জানেন। এটিও বড় পার্থক্য।”

সুনীল গাভাস্কার বা অন্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে নাকি কোনও কথাই বলেন না এখনকার ক্রিকেটাররা। প্রাক্তনদের কথা শুনলে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। এমনটাই মনে করেন কপিল। তিনি বলেন, “অনেক ক্রিকেটার আছে যাদের সাহায্য দরকার। যখন সুনীল গাভাস্কার আছেন, আপনি কেন তাঁর সঙ্গে কথা বলবেন না? অহংকার কীসের? তারা মনে করে তারা যথেষ্ট ভালো। সে ভালো হতেই পারে, তবে এমন একজন ব্যক্তির কাছ থেকেও সাহায্য নেওয়া উচিত যিনি বছরের পর বছর ক্রিকেট খেলেছেন, এই খেলার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাক্তনদের সঙ্গে কথা বললে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে।”

ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। টেস্ট সিরিজ জেতার পর, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারে ভারতীয় দল।

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...