Wednesday, June 24, 2026

বুদ্ধদেবের সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্টে নিউমোনিয়ার লক্ষণ

Date:

Share post:

আজ, সোমবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সিটি স্ক্যানের ধকল নেওয়া তাঁর শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই অনেক পর্যবেক্ষণের পর সোমবার সেই ঝুঁকি কাটিয়ে ওঠা গিয়েছে।প্রাথমিক রিপোর্টে নিউমনিয়ার লক্ষণ বলে জানা গিয়েছে।বাই ল্যাটেরাল নিউমোনিয়াতে আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর ফুসফুসের সংক্রমণ এখনও বেশ চিন্তায় রেখেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট নিয়ে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। সেই বৈঠকে মুলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

প্রথম সিদ্ধান্ত হবে ভেন্টিলেশন সাপোর্ট সম্পর্কে যা এই মুহুর্তে ১০০ শতাংশ রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই সাপোর্ট কিছুটা কমানো সম্ভব কিনা। অন্যদিকে স্টেরোয়েড জাতীয় ওষুধ প্রয়োগে রক্তে শর্করার মাত্রা বাড়ছে। সেই ওষুধের প্রয়োগ কিছুটা কমানো যায় কিনা সেই বিষয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।এছাড়াও রুটিন রক্ত পরীক্ষা প্রতি ঘন্টায় চলছে বলে জানা গিয়েছে। এতে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানার পর তা নোট করে পাঠানো হচ্ছে মেডিক্যাল বোর্ডের সদস্যদের কাছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...