Wednesday, June 24, 2026

মস্কোয় ড্রোন হাম.লার জের! ইউক্রেনকে ক.ড়া বার্তা রাশিয়ার

Date:

Share post:

রবিবারই মস্কোয় (Mosco) হামলা চালিয়েছে ইউক্রেনের (Ukraine) ড্রোন (Drone)। যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মস্কো বিমানবন্দর (Mosco Airport)। সেই ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় আক্রমণের ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodomir Zelensky)। আর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা ‘পারমাণবিক হামলার’ হুমকি দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা পুতিন ঘনিষ্ঠ নেতা দিমিত্রি মেদভেদেভ ( Dmitry Medvedev)। তিনি সাফ জানিয়েছেন, কিয়েভ যে পাল্টা হামলা চালাচ্ছে, তা সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই হবে। এছাড়া আর অন্য কোনও উপায় তাঁদের হাতে অবশিষ্ট নেই।

বর্তমানে পুতিন (Vladimir Putin) প্রশাসনে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদে আছেন মেদভেদেভ। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয়, তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু হামলার পথে হাঁটতেই হবে। মেদভেদেভ আরও জানিয়েছেন, ন্যাটোর সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, ধরুন যদি তা সফল হয় এবং তারা আমাদের মাটির কোনও অংশ দখল করে, তাহলে আমরা রুশ প্রেসিডেন্টের এক ডিক্রি অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। এছাড়া আর কোনও উপায় থাকবে না। তাই আমাদের শত্রুদের উচিত, যাতে আমাদের যোদ্ধারা সফল হয়, তার জন্য প্রার্থনা করা।

রবিবারই সীমান্ত পেরিয়ে মস্কোর আকাশে ঢুকে পড়ে ইউক্রেনের ড্রোন। দ্রুত তিনটি ড্রোনকে ধ্বংস করা হলেও একটি অফিস চত্বরে ভেঙে পড়ে ড্রোনগুলি। যদিও ঘটনায় কেউ জখম হননি বলেই খবর। তবে রাশিয়ার রাজধানী শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। সাম্প্রতিক কালে রুশ সীমান্তবর্তী এলাকাগুলিতে একাধিক হামলা চালিয়েছে কিভ। কিন্তু রাজধানী শহরে এই প্রথম।

আরও পড়ুন- ধ.র্মীয় মিছিল ঘিরে র.ণক্ষেত্র হরিয়ানায়! চলল পাথর-গু.লি, বন্ধ ইন্টারনেট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...